Read more
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে কলকাতা নাইট রাইডার্স (KKR) এর বিপক্ষে বয়কটের যে ক্যাম্পেইন চলছে, তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও যৌক্তিক আলোচনার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগতভাবে কাউকে বয়কট করার অধিকার সবার আছে, কিন্তু এই ক্ষোভের মুখে কেকেআর-কে টেনে আনা হচ্ছে কেন❓
মুস্তাফিজুর একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে অংশ নিয়েছিলেন এবং কেকেআর তাকে যথাযথ নিয়ম মেনে কিনেছে। কেকেআর না কিনলে অন্য কোনো দল তাকে কিনতই (এমনি এমনিই দাম টা ৯ কোটি যায়নি)। এটি একটি পেশাদার চুক্তি এবং বড় অংকের বিনিয়োগ। বিনিয়োগের স্বার্থে এবং দলের শক্তির কথা বিবেচনা করেই কেকেআর তাকে কিনেছে। ৯ কোটি টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কেনার পর কোনো দলই তাকে সহজে ছেড়ে দিতে চাইবে না।
আইপিএল-এ কোন দেশের খেলোয়াড় খেলবে বা কাদের ব্যান করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার কেবল বিসিসিআই (BCCI) এর এবং ভারত সরকারের। পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে আমরা দেখেছি, বিসিসিআই কঠোর অবস্থান নিয়েছে বলেই আজ কোনো পাকিস্তানি খেলোয়াড় আইপিএল খেলতে পারেন না। যদি বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে আপত্তি থাকে, তবে সরাসরি বিসিসিআই-কে জানান এবং তাদের বয়কট করুন। বিসিসিআই যদি ব্যান করার সিদ্ধান্ত নেয়, তবে কেকেআর-ও তাকে দল থেকে বের করে দিতে বাধ্য হবে।
কিছুদিন আগে পাকিস্তান ইস্যু নিয়ে আমরা বয়কটের ডাক দিই। পাকিস্তান সরকারের বিতর্কিত অবস্থান এবং তাদের ক্রিকেটারদের নানা নেতিবাচক মন্তব্যের পরেও যখন ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তখন এই 'বয়কট গ্যাং' কোথায় থাকে❓ তখন বিসিসিআই-এর বিরুদ্ধে কেন এমন সরব প্রতিবাদ দেখা যায় না❓
বাংলাদেশের কিছু মানুষের ভারত-বিরোধী মন্তব্য ও কার্যকলাপ এর দায় মুস্তাফিজুর ও কেকেআর এর ওপর চাপানো কতটা সঠিক? মুস্তাফিজুর বা অন্য কোনো বাংলাদেশি খেলোয়াড় কি কখনো পাকিস্তানি খেলোয়াড়দের মতো ভারতের সম্মানহানি করে সরাসরি কোনো মন্তব্য করেছেন? তাদের দেশের কিছু অশিক্ষিত ও উগ্র সমর্থকের আচরণের জন্য ভারতের ফ্র্যাঞ্চাইজিকে বয়কট করার দাবি তোলা অযৌক্তিক।
মুস্তাফিজুরকে নিয়ে যদি কারও সমস্যা থাকে, তবে তারা বিসিসিআই-এর পলিসি নিয়ে কথা বলুন, বিসিসিআই কে টার্গেট করুন, তাকে ব্যান করতে বলুন। কেকেআর শুধু একটি ফ্র্যাঞ্চাইজি যারা বিসিসিআই-এর নিয়ম মেনে দল চালায়। তাই শুধুমাত্র কেকেআর-কে টার্গেট করা বন্ধ করে সমস্যার মূল জায়গায় দৃষ্টি দিন।
#AmiKKR #AmiKRF #IPLAuction2026 #MustafizurRahman #Bangladesh




0 Reviews