আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ইনিংসে দিপ্তির এখন ১৫২ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ইনিংসে দিপ্তির এখন ১৫২ উইকেট।

Size
Price:

Read more




 শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার ম্যাচে ইতিহাস গড়লেন ভারতের তারকা অলরাউন্ডার দিপ্তি শর্মা। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ান পেসার মেগান শুটকে টপকে এখন দিপ্তিই সর্বোচ্চ উইকেটের মালিক। 


ত্রিভ্যান্ড্রামে মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ১৫ রানে হারায় ভারত। এদিন বল হাতে ২৮ রান খরচ করে নিলাকশিকা সিলভার উইকেট নেন দিপ্তি। এর সৌজন্যে শুটকে ছাড়িয়ে যান ২৮ বছর বয়সী অলরাউন্ডার।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩০ ইনিংসে দিপ্তির এখন ১৫২ উইকেট। আর ১২২ ইনিংসে ১৫১ উইকেট নিয়ে এত দিন শীর্ষে ছিলেন শুট। দিপ্তি ও শুট ছাড়া কারও দেড়শ উইকেট নেই। পাকিস্তানের নিদা দার (১৪৪) ও রুয়ান্ডার হেনরিয়েট ইশমিউই (১৪৪) এই দুজনের খুব কাছেই। 


0 Reviews

Contact form

Name

Email *

Message *